ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসই-৩০ সমন্বয় করা হয়েছে। ডিএসই-৩০ সূচকে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে এবং পাঁচটি কোম্পানি এ তালিকা থেকে বাদ পড়েছে। আগামী ২১ জুলাই থেকে কার্যকর হবে নতুন এই সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই প্রতি প্রান্তিকে ডিএসই-৩০ সূচক সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে, ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন এবং বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি। আর সূচক থেকে বাদ পড়েছে পূবালী ব্যাংক, পদ্মা অয়েল, বিএসআরএম স্টিলস, আরএকে সিরামিক ও এসিআই লিমিটেড।
