জিএসকে ও অংশীদারদের কার্যক্রমের সাফল্য উদ্যাপন অনুষ্ঠান

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৪

গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবা কোম্পানি ও হরলিকেসর প্রস্তুতকারক গ্ল্যাস্কোস্মিথক্লাইন (জিএসকে), বাস্তবায়ন অংশীদার কেয়ার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মার্কস অ্যান্ড স্পেন্সারের সঙ্গে মিলিত হয়ে ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করার লক্ষ্যে অংশীদারি কার্যক্রম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে জিএসকে ও অংশীদারদের কার্যক্রমের সাফল্য উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত পান্ডে, মার্কস অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী এবং কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইদ মোদাসসের আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি