শাস্ত্রীই থাকছেন!

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৮

প্রধান কোচসহ পুরো কোচিং স্টাফ নিয়োগদানের জন্য ইতিমধ্যে বিজ্ঞাপনও দিয়েছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই রবি শাস্ত্রীর কাজে খুশি। তারা শাস্ত্রীকেই প্রধান কোচ হিসেবে রাখতে চাচ্ছেন। বিসিসিআইর এক কর্মকর্তা নয়াদিল্লি টেলিভিশনকে বলেন, ‘দলের জন্য শাস্ত্রী সবকিছুই সঠিকভাবে করেছেন। তার অধীনে দল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে, ওয়ানডে ক্রিকেটে আছে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। বিশ্বকাপ শিরোপা জিতে পুনরায় শীর্ষস্থান দখল করেছে। একটা খারাপ ম্যাচেই একজন কোচ খারাপ হয়ে যায় না। পুনরায় আবেদন করলে তিনি অগ্রাধিকার পাবেন।’ বিসিসিআইর কাছ থেকে ৮ কোটি রুপির বেশি বেতন পাওয়া শাস্ত্রি আবারও আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বোলিং কোচ ভরত অরুণও আবেদন করতে যাচ্ছেন।