সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬

সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার)। এই উপলক্ষে শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯২৩ সালের ৫ই ফেব্রুয়ারি তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলায় শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী দৈনিক ইত্তেফাক এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মিল্লাত-এর সম্পাদক, ডেইলি নিউ নেশন-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। পরে দৈনিক ইত্তেফাক-এর প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন।

মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইত্তেফাক/এমএএস