ইন্দুরকানী উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৪

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির স্বেচ্ছাসেবক পার্টির পূর্ণাঙ্গ কমিটি গত মঙ্গলবার গঠন করা হয়েছে। মো. রিয়াজ মাহমুদকে সভাপতি, মো. আকতারুজ্জামান লাভলুকে সাধারণ সম্পাদক ও মো. ছগির হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে পার্টির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু উক্ত কমিটির অনুমোদন করেন।