ফ্যাসিস্ট আমলাদের অপসারণের দাবিতে ঢাবিতে বিক্ষোভ,

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮

বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা সব ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে 'ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থী'দের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ‍্যাসিস্ট  বিরোধী  শিক্ষার্থীদের সমন্বয়ক নজরুল ইসলাম তুহিন বলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ কিছু আমলা ঘুষ, পদায়ন বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ ভারতে পালালেও সচিবালয় থেকে তারা পালায়নি। তাদের সচিবরা নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। সরকার দেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ করছে। কিন্তু সচিবালয়ের ভেতরে শেখ হাসিনার যে দোসররা রয়েছে তারা সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। এই বাঁধা থেকে দেশও জাতিকে মুক্তির জন্য এদের দ্রুত অপসারণ প্রয়োজন। 

ইত্তেফাক/জেডএইচডি