গঙ্গাচড়ায় দুদকের গণশুনানি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৬

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

‘দুর্নীতিমুক্ত সেবা চাই’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার গঙ্গাচড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) আ ন ম আল ফিরোজ। সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন, দুদক রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক শেখ মেসবাহ উদ্দিন। গণশুনানিতে বিভিন্ন দপ্তরের ৪৬টি অভিযোগ শুনানি হয়েছে।