গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুরে বুধবার দুপুরে পানিতে ডুবে সাজিদ (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোটো বঙ্গেশ্বরপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোটো বঙ্গেশ্বরপুর গ্রামের সালাউদ্দিনের শিশুপুত্র সাজিদ খেলা করার সময় বাড়ির পাশের ডোবার পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে স্থানীয়রা ঐ ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
