কুলিয়ারচরে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উত্তর সালুয়া গ্রামের একটি পাটখেতের পানিতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই শিকদার জানান, লাশের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।