শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে আউট হন ওপেনার সৌম্য সরকার। 

তার বিদায়ের পর ক্রিজে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ বলে খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। এতে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।   

ইত্তেফাক/জেডএইচ