রঙ্গরস

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৫১

যুবতি এক মেয়ে খুব মন খারাপ করে বাড়ি ফিরে এলে তার মা জানতে চাইল, কী হয়েছে।

মেয়ে :মা, রফিক ভয়াবহরকম নাস্তিক। ও এমনকি দোজখেও বিশ্বাস করে না।

মা :এটা কোনো ব্যাপার হলো নাকি। কোনোভাবে ওকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেল। তারপর দেখবি দোজখে বিশ্বাস না করে ওর কোনো উপায় নেই।