চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দেওয়া ২২৯ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও গুভমান গিল। পাওয়ার প্লের শেষ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ।
২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদা-মাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও গিল। তাতে ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।
তবে ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন তাসকিন। সেখানে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি রোহিত। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় কভার পয়েন্টের দিকে, সেখানে খানিকটা পেছনের দিকে সরে সহজ ক্যাচ নিয়েছনে রিশাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৪ রান।
