ঝুঁকিপূর্ণ তিস্তা রেলসেতু

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৫৩

লালমনিরহাট জেলার তিস্তা এলাকায় ১৮৩৪ সালে নির্মিত হয় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম তিস্তা রেলসেতু। নির্মাণের সময় থেকে সেতুটির বয়স ধরা হয়েছিল ১০০ বছর, কিন্তু বর্তমানে সেতুটির বয়স ১৮৫ বছর। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন ১৮টি ট্রেন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে সারা দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে। দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও এ সেতর ওপর দিয়ে পার হচ্ছে কয়েক হাজার যাত্রী। মেয়াদ উত্তীর্ণ সেতুটির বেশ কিছু স্লিপার নষ্ট হয়ে গেছে, খুলে পড়েছে অনেক স্লিপারের প্লেট ও নাট-বল্টু। দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকা সেতুটিতে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত রেল দুর্ঘটনা। মেয়াদ উত্তীর্ণ সেতুটির পাশে আর একটি সেতু নির্মাণের ব্যাপারে সরকারের পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। পরিশেষে, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

নুরুজ্জামান মাহমুদ বায়জিদ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়