নিখোঁজের ১৬ দিন পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার, ভাই গ্রেফতার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৫৫

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

নগরকান্দায় নিখোঁজের ১৬ দিন পর এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার পুরাপাড়া খালের কচুরিপানার নিচ থেকে শিশু আবু বক্করের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক চাচাতো ভাই মৃত টুকু খলিফার ছেলে কলেজছাত্র শাওন হোসেন দিনদারকে পুলিশ গ্রেফতার করেছে। আবু বক্কর (৭) পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের পাঁচু খলিফার ছেলে। সে মেহেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। গত ১ জুলাই সে নিখোঁজ হয়।