রোগ মুক্তির জন্য দোয়া কামনা
জাতীয় পার্টির (জপি) নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গত সাত দিন ধরে তিনি রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডা. সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। তিনি এখনো শঙ্কামুক্ত নয়, তার পরিবারের পক্ষ থেকে আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
