বাবার কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন সাদ এরশাদ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৫৬

স্টাফ রিপোর্টার, রংপুর

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন বড় ছেলে রাহগীর আলমাদি সাদ। গতকাল বুধবার সকালে রংপুর পল্লী নিবাসে সাদ বাবার কবরের কাছে কোরআন তিলাওয়াত ও কবর জিয়ারত করেন। তিনি এরশাদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। কবর জিয়ারত শেষে সাদ এরশাদ তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এসময় তার সঙ্গে ছিলেন এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ভাতিজা মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।