বগুড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০

বগুড়া জেলার কাহালু উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক শ্রমিক মারা গেছে। রোববার(২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯ টায় উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

জানা গেছে, নিহত শ্রমিক মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক জনৈক তোফাজ্জল বারীর জমিতে ইরি/বোরো ধান রোপণের কাজ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার সকলে মেঘের গর্জন সহ হালকা বৃষ্টির মধ্যে যুগীরভবন গ্রামের মাঠে বীজ তলায় ধানের চারা উঠানোর সময় হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে মোহাম্মদ আকন্দ ঘটনা স্থলেই মারা যায়।

ইত্তেফাক/এএইচপি