শাকিল-রিজওয়ানের ব্যাটে এগোচ্ছে পাকিস্তান 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১

চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই চির-প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ভালো শুরুর পর দ্রুতই জোড়া উইকেট হারায় পাকিস্তান। 

টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ইমামুল হক ও বাবর আজম। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে ১০ রান করে আউট হন ইমাম। রান আউটে কাটা পড়েন এই পাক ওপেনার।

এরপর দ্রুতই সাজঘরে ফিরে যান ভালো খেলতে থাকা বাবর। ২৬ বলে ২৩ রান করে ফিরে যান তিনি। বাবরের বিদায়ের পর রিজওয়ানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সৌদ শাকিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।   

ইত্তেফাক/জেডএইচ