তদন্ত প্রতিবেদন ২ সেপ্টেম্বর

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০০:৩৩

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধর ও ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার আদালত এই তারিখ ধার্য করে। চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল গতকাল; কিন্তু তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় আদালত পৃথক পৃথক আদেশে পরবর্তী তারিখ ধার্য করে।