উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাশের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এবার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ ছাত্রী। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৩৩টি শূন্য পাশ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডে ১৫, রাজশাহী বোর্ডে ৭, কুমিল্লায় ৩, চট্টগ্রামে ১, বরিশালে ও দিনাজপুর বোর্ডে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শূন্য পাশ কলেজ নেই যশোর, বরিশাল ও সিলেট বোর্ডে। এছাড়া মাদরাসা বোর্ডের ৭টি ও ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএসে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। কারিগরি বোর্ডেও শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
