বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখল করার অভিযোগ উঠেছে।
রোববার (২ মার্চ) বিকেলে কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ভুক্তভোগী আঃ মাজেদ আকন বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আঃ হাসেম আকনের পুত্র আঃ মাজেদ আকনের সাথে প্রতিবেশী মোঃ জালাল গাজী গং দের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ২ মার্চ দুপুরে মো: জালাল গাজী মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে বিএনপি নেতা মোঃ রাজিবুল ইসলাম পান্না খান ও তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে আঃ মাজেদ আকনের বসত ঘরের পিছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এই ঘটনায় আঃ মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানকে প্রধান অভিযুক্ত করে বাকেরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, এরকম অভিযোগের কথা শুনেছেন এবং দলীয় ভাবে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, বসতবাড়ি ভাঙচুর জমি দখল ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পান্না খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

