ডেভিল হান্টে মোহাম্মদপুর থেকে ১৯ জন গ্রেপ্তার

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৬:৩৭

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ মার্চ) মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯), শান্ত (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১), রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮), ফারহান (২০), ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯), সাব্বির (১৯) ও শাবনুর (২৭)। 

 

ইত্তেফাক/এমএস/এএম