পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় সিলেট বিভাগে ৬ শতাধিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, বিভাগের সবচেয়ে বেশি অর্থাৎ ৪৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয় সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এই তিন জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মোট ১৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ১০৮টি, মৌলভীবাজারে ২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
আঞ্চলিক উপ-পারিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট কার্যালয় সূত্র জানায়, এর মধ্যে ঢল বন্ধ ও বৃষ্টি কমায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি নামতে শুরু করেছে। বৃহস্পতিবার পর্যন্ত ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল। তবে প্রতিদিন পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে সিলেট বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, এবার বন্যায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মোট ৫ হাজার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মোট ৮১৯টি বিদ্যালয় প্লাবিত হয়। এর মধ্যে বুধবার পর্যন্ত ৪৯৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল।
আরো পড়ুন: মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের কাজ চলমান রাখতে হবে: হাইকোর্ট
সংস্লিষ্ট সূত্র জানায়, বন্যার পানি ধীরে ধীরে নামছে। আর পুরাপুরি নেমে গেলে পাঠ দান শুরু হবে।
ইত্তেফাক/এমআই
