ভোক্তা অধিকারের অভিযান

খাদ্য ও ওষুধে মেয়াদ জালিয়াতির কারণে জরিমানা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৮:২২

ঢাকা মহানগরীর আরামবাগ এলাকায় খাদ্য ও ওষুধে মেয়াদ সংক্রান্ত জালিয়াতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়।

জানা গেছে, ক্যাশ এন্ড ক্যারি ফার্মাকে পাউরুটির অগ্রিম মেয়াদ দেয়া এবং ওষুধের প্যাকেটের গায়ের এমআরপি ঘষামাজা করার অপরাধে ৫০ হাজার টাকা, গিল্ডার ব্যাক শপকে মেয়াদ উত্তীর্ণ চিকেন নাগেট, চিকেন সসেজ, চিকেন বল ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা, রাস হেলথকেয়ারকে ওষুধের নির্ধারিত মূল্য টেম্পারিং করে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা, স্মার্ট ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ৫০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

আরো পড়ুন: কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফরোজা রহমান ও মো. আবদুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন। এই তদারকি কাজে এপিবিএন-১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

ইত্তেফাক/এমআই