ঘাটাইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৬

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:১৯

ঘাটাইলে পৃথক দুটি স্থানে বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু এবং ছয়জন আহত  হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটায়  এ পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকাল পৌনে ৪টায় জামুরিয়া ইউনিয়নের নব রত্নবাড়ি গ্রামে আব্দুল ছালামের ছেলে শাহাদৎ হোসেন (৩৫) পুকুরে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

একই সময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে  গুণগ্রাম থেকে মধ্যকর্না গ্রামে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের  ছাত্র রনি (২০) মারা যায়। সে উপজেলার মধ্যকর্ণা গ্রামের আবু হানিফের ছেলে।

আরও পড়ুন: কোল পেলো সেই ফাতেমা

এ ছাড়া পৃথক বজ্রপাতে আহত হয়েছেন, উপজেলার মধ্যকর্ণা গ্রামের আনিস আলীর ছেলের খোরশেদ আলম (৩২), আব্দুর  রহমানের ছেলে রমজান আলী (৩০), নবরত্ন গ্রামের জুব্বার আলীর ছেলে আবেদ আলী (৩০), কান্দুলিয়া গ্রামের বেলাল হোসেন (৫৫) ও লিমন (২৭)।

ইত্তেফাক/অনি