এই সময়ের ছড়া

জল থইথই

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:২৯

জল থইথই সারা দেশ

ভাসছে ঘরবাড়ি

ডুবে গেছে রাস্তাঘাট

ভাসে  রিকশা গাড়ি।

 

মানুষ ভাসে প্রাণী ভাসে

ভাসে জীবন-স্বপ্ন

যে বাঁচাবে সে কি আজ

গভীর ঘুমে মগ্ন?

 

বানের জলে গরিব-দুখীর

সব গিয়েছে ভেসে

রোগ ব্যারামে মরণ যেন

কাছে গেছে এসে।

 

সরকারি সব অনুদান

পায় কি সবাই ভাগে?

বরাদ্দের সব তদারকি

করতে হবে আগে।