রাজশাহীতে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:১৮

রাজশাহীর তানোরে এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৯ মার্চ) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খাইরুল জেলার তানোর উপজেলার সরনজাই কাচারিপাড়া গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২ মার্চ রাজশাহীর তানোরে এক তালাকপ্রাপ্ত নারী ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় মামলা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন খাইরুল। এই মামলায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকা থেকে খাইরুল ইসলামকে গ্রেফতার করে।

মামলার পর থেকেই পলাতক ছিলেন খাইরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ইত্তেফাক/এমএএস