হুমায়ূন আহমেদের ‘মারো চিকা মারো’ গানের নাটক ‘প্যাকেজ সংবাদ’ চ্যানেল আইতে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে। গানটি তৈরি করেছিলেন মকসুদ জামিল মিন্টু। ইমপ্রেস টেলিফিল্মের কারিগরি সহযোগিতায় নাটকটি পরিচালনা করেছেন শামীমা নাজনীন। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিন, আবদুল কাদের, শমী কায়সার, তিশা, আতাউর রহমান প্রমুখ।
