ক্যাপশন নিউজ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:৪৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭০তম শাখা গতকাল উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, পরিচালক আহামেদুল হক প্রমুখ

 

০০০০

 

বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের প্রতিষ্ঠান মেটাল ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চীনের ফোরল্যান্ড, ব্র্যান্ডের ট্রাক বাংলাদেশে বাজারজাতকরণের উদ্দেশ্যে রাজধানীর একটি হোটেলে ব্যাবসায়িক চুক্তি সম্পাদন করে। মেটালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল এবং ফোরল্যান্ডের প্রেসিডেন্ট মি. ডং ইয়ং শেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে  চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

স্কুল পর্যায়ে ভৈরব উপজেলায় এবং কলেজ পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। সম্প্রতি ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান অতিথি ভৈরবের উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন এবং প্রিমিয়ার গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করেন

 

০০০০

 

যশোরভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। যশোরে ফাউন্ডেশনের অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম ও আরআরএফের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর ফিলিপ বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন