তাহিরপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:০৫

তাহিরপুরে জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করা হয়েছে। আটককৃত কারেন্টজালগুলো তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়ানো হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে তাহিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান।

আটককৃত কারেন্টজালগুলো লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে তাহিরপুর উপজেলা মত্স্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানিয়েছেন ৪ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করে পুড়ানো হয়েছে।