মিরসরাই-সাধুর বাজার সড়ক মেরামত

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:০৫

মিরসরাই পৌরসভার বন্যা কবলিত মিরসরাই-সাধুর বাজার সড়কের ভেঙে যাওয়া অংশ মেরামতে মঙ্গলবার দুপুরের পর থেকে উপজেলা পরিষদের উদ্যোগে কাজ শুরু হয়। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, এলজিইডির প্রকৌশলী আহসান হাবিব সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেন। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের প্রধান শাহিদুল ইসলাম জানান, ভাঙা অংশে ইট বালি ও সিমেন্ট মিশ্রণ ফেলে চলাচল উপযোগী করে তোলা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন জানান, সড়কটি পৌরসভার এবং সংস্কার কাজের জন্য এটি রি-টেন্ডার প্রক্রিয়া রয়েছে জানি। এরপরও জনদুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা পরিষদের অর্থায়নে এটি চলাচলের উপযোগী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ শেষ হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল শুরু করা সম্ভব হবে।