রাউজানে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মত্স্যজীবীদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৯ উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এহসান মুরাদের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় ১২০০ সুবিধাভোগী মত্স্যচাষিদের মাঝে মত্স্য কার্ড বিতরণ করা হয়। সভায় হালদা সুরক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সেই সাথে হালদায় বালুখেকোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
