বরিশালের ট্রাফিক সার্জেন্ট হত্যার বিচারসহ পাঁচ দফা দাবি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:০৮

কাভার্ডভ্যান চাপায় বরিশাল মেট্রোপলিন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সদর রোডে বরিশাল স্ট্রিট বাইকার্স গ্রুপের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল স্ট্রিট বাইকার্স সিমথি অধিকারী, ওয়াহেদ রাব্বি আকিব প্রমুখ। বক্তারা সার্জেন্ট কিবরিয়া হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান, সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেওয়া স্থানে শহিদ সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্স নির্মাণসহ পাঁচ দফা দাবি জানান।