আবু জাফর এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২০:২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর এর উদ্যোগে হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, ১নং সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,এইচ এম আল আমিন হোসেন,ঢাকা মহানগর ছাত্রদল নেতা ইয়ামিন সজীব প্রমুখ।

ইত্তেফাক/এএম