চুয়াডাঙ্গায় হঠাৎ বইছে মৃদু তাপপ্রবাহ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২১:০৭

চুয়াডাঙ্গায় শীতের আমেজের মধ্যে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এতে রোজাদারদের কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করেই এক লাফে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। 

এদিকে হঠাৎ গরম পড়ায় খেটে খাওয়া রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। আবার আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, ঠাণ্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি রমজানের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

ইত্তেফাক/এসএএস