ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মুরাদ 

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:৩৩

দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে বলে মন্তব্য করে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন  ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, যত দিন যাচ্ছে নারী নির্যাতন, সহিংসতা ও ধর্ষণ বেড়ে চলেছে। ধর্ষণ প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ধামরাইয়ের নান্নার ইউনিয়নের এলোকেশী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুরাদ। তিনি বলেন, অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। 

ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গত সাত মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। 

তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই পারবে স্বৈরাচার হাসিনাসহ তার দোসরদের বিচারের মাধ্যমে দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে।

মাহিদের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মো: শামসুদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন, এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম , খলিলুর রহমান, সাজাহান মোল্লা, মিজানুর রহমান, মোহাম্মদ নাছির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এনএন