জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত তিন

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১২

জয়পুরহাট শহরের সার্কিট হাউজ মোড় এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমখী সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন তিনজন। আহতদের দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী মিজান মণ্ডলকে (৫০) বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত মিজান মণ্ডল জেলা প্রশাসনের জারিকারক ও পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের মৃত ইয়াসিন মণ্ডলের ছেলে। অপর আহতরা হলেন, সদর উপজেলার আরাম নগর গ্রামের মৃত ফজলু মণ্ডলের ছেলে নজরুল ইসলাম, কয়তাহার গ্রামের তায়েব আলীর ছেলে আবু তাহের, বিষ্ণপুর গ্রামের মাহবুব হোসেনের ছেলে সাজু। আহতরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।