র্যাবের ভেজালবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের অপারেশন দল বুধবার রাতে জেলার গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ব্যবসায়ী মো. সজিব মিয়া, মো. আমিনুল ইসলাম, মো. মহিদুল ইসলাম ও মো. ফাহিমতে আটক করা হয়। তাদের চারজনকে সর্বমোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেজাল বিরোধী অভিযানে র্যাব-৫ নাটোর ক্যাম্পের এএসপি মো. রাজিবুল আহসান, কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান খান অংশ নেন।
