গৌরীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৩

গৌরীপুরে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের  বলুহা  গ্রামের  মো. সাইফুল ইসলামের ছেলে আকাশ মিয়া বৃহস্পতিবার সকালে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায়। সে রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।