দুর্গাপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৪

জেলার দুর্গাপুর উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- একই উপজেলার নাগপুর গ্রামের ওমর আলীর ছেলে মুস্তফা মিয়া ও আবুল কাশেমের ছেলে শাহজাহান মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিন বাড়িতে সেপটিক ট্যাংকে নামার সঙ্গে সঙ্গে তারা দুজনই  অসুস্থ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থেকে ফায়ার সার্ভিসের দল গিয়ে দুজনকে মৃত উদ্ধার করে। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শ্রমিকরা ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেছে।