পূর্বধলায় ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তি আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৪

পূর্বধলায় ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরনপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহারুল ইসলাম জানান, হিরনপুর বাজারে ছেলেধরা সন্দেহে একজনকে জনতা আটক করেছে এমন সংবাদ পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নাম মোঃ ফারুক মিয়া, বাবার নাম মৃত জয়নাল আবেদিন, গ্রামঃ ঢুবাই বাজার, থানা লাঙ্গল কোট, জেলা কুমিল্লা বলে জানায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা ডিবি পুলিশে পাঠানো হয়েছে।