নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৫

নাগরপুরে বৃহস্পতিবার সকালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কিন্ডার গার্টেন সমিতি।

নাগরপুর উপজেলা কিন্ডার গার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমলেন্দু সোম রাম, সহকারী শিক্ষক হোসেন আলী মনছুর প্রমুখ।