শেষ হয়ে এসেছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল। আজ বিকাল তিনটায় কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে রংপুর জেলা এবং ঠাকুরগাঁও জেলা। গতকাল কমলাপুর মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ট্রাইবেকারে ঠাকুরগাঁও ৩-২ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ট্রাইবেকারে নিষ্পত্তি হয়। সাথী আক্তারের গোলে ঠাকুরগাঁও এগিয়ে ছিল। রঞ্জনার গোলে সমতা আনে ময়মনসিংহ। রংপুর জেলাকে ফাইনালে তুলেছেন লিজা বেগম। লিজার একমাত্র গোলে রংপুর হারিয়েছে মাগুরা জেলাকে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে এবং দেশীয় পৃষ্ঠপোষক ওয়ালটনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্ট।
