পরিচ্ছন্নতা-কর্মীদের জন্য দরকার আধুনিক যন্ত্রপাতি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:২৫

নিত্য চলার পথে বিঘ্ন ঘটে যখন অপরিষ্কার রাস্তা পাড়ি দিতে হয়! আবর্জনার স্তূপ বা দুর্গন্ধযুক্ত ড্রেন সামনে পরে। আমরা এই জিনিসগুলো খুব দ্রুতই এড়িয়ে চলতে চাই। কিন্তু কেউ না কেউ এগুলো পরিষ্কার করেই জীবিকা অর্জন করছে। হ্যাঁ তাঁরা হলেন নগরের পরিচ্ছন্নতা-কর্মী। চলার পথে প্রায়ই চোখে পড়ে তাঁদের কেউ কেউ ডুবে ডুবে ময়লা তুলে আনছেন; অথবা হাত দিয়ে অথবা পুরো শরীর ডোবাচ্ছে সেইসব অপরিষ্কার ড্রেনে বা নালায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একজন মানুষের জন্য। তারাও নাগরিক; তারাও যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়ার দাবি রাখে। তাই তাঁদের স্বাস্থ্যসচেতনতা সম্পর্কেও নজর দিতে হবে নগরপিতাকে। দিন পালটাচ্ছে; দেশ পালটাচ্ছে! পরিচ্ছন্নকরণ পদ্ধতিও পালটানো উচিত। এই কাজে যন্ত্রপাতির আধুনিকীকরণ অতীব জরুরি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে পরিচ্ছন্নতা-কর্মীর স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কাজও দ্রুততর হবে। তাই আধুনিক যন্ত্রপাতির প্রসার ঘটুক! সুস্থ থাকুন পরিচ্ছন্নতা-কর্মীরা; পরিষ্কার থাকুক রাস্তাঘাট; সুস্থ থাকুক দেশ!

মিতা কলমদার

লোকপ্রশাসন বিভাগ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,

সাভার, ঢাকা