বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে সীমানা পিলার

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:২৫

কামরাঙ্গীরচরে খোলামোড়া ঘাট সংলগ্ন মনসুরাবাদ একটি মিশ্র এলাকা। এখানে বহু বসতবাড়ি ও ছোট ছোট অনেক কল-কারখানা এবং দোকানপাট রয়েছে। মনসুরাবাদ এলাকাটিকে দক্ষিণ সিটি করপোরেশন তাদের আওতাভুক্ত করে প্রতিটি বসতবাড়ি ও কল-কারখানায় হোল্ডিং নাম্বার বসিয়ে হোল্ডিং ট্যাক্স আদায় করছে। অর্থাত্ মনসুরাবাদ এলাকাটি একটি বৈধ এলাকা। অতি সম্প্রতি মনসুরাবাদে বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ঐ সীমানা পিলার লঙ্ঘন করে কিছু দোকান ভাঙা হয়েছে, যার শিকার আমরাও। স্থাপিত সীমানা পিলার লঙ্ঘন করে আমাদের তিনটি দোকান জোর আপত্তি সত্ত্ব্বেও ভেঙে ফেলা হয়েছে। বিষয়টার প্রতি সংশি­ষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ বাশির

মো. নাছির

১৪ মনসুরাবাদ, খোলামোড়া ঘাট, কামরাঙ্গীচর, ঢাকা