এইচএসসিতে ঢাকা কমার্স কলেজের অব্যাহত সাফল্য

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩২

ঢাকা কমার্স কলেজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরাবরই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে চলেছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় ঢাকা কমার্স কলেজ থেকে ২১৪৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২১৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। নিয়মিত শিক্ষার্থীর পাশের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ। অনিয়মিতসহ সব শিক্ষার্থীর পাশের হার ৯৯ দশমিক ১৬ শতাংশ। ইংরেজি ভার্সনে পাশের হার শতভাগ। ২১৪৯ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০৯৬ জন এবং অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ জন।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজের গড় পাশের হার ছিল ৯৯ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ পদ্ধতিতে ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৭ বছরে কলেজের গড় পাশের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। —প্রেস বিজ্ঞপ্তি