অবৈধ মশার কয়েল :দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, ২ জনের জেল

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩২

অবৈধভাবে নিম্নমানের কয়েল বিক্রির অপরাধে ড্রাগন ব্যান্ডের মশার কয়েলের বিরুদ্ধে মামলা ও আনলু ব্যান্ডের মশার কয়েলের দুই জনকে ছয় মাসের জেল প্রদান করা হয়েছে। গত বুধবার মিরপুরে অভিযান চালিয়ে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ মামলা ও জেল প্রদান করা হয়। মিরপুরের মেসার্স মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোশারফ আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। একই অপরাধে আনলু ব্র্যান্ডের মশার কয়েল বিক্রির বা বিতরণ করায় ম্যানেজার মো. আতিকুর রহমান ও মাছুম আলমকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে উভয় ব্র্যান্ডের ১৩০ কার্টন মশার কয়েল জব্দ করা হয়। বিএসটিআইর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি