চলতি বছর থেকে প্রতি বছর ১০০ অসুস্থ মুক্তিযোদ্ধাকে ভারতের সশস্ত্র বাহিনীর হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা দেওয়ার এক নতুন পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।
গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাস যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে প্রাপ্য চিকিত্সার জন্য মুক্তিযোদ্ধাদের বাছাই করবে।
বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী মুক্তিযোদ্ধাদের www.molwa.gov.bd ওয়েব সাইট দেখতে বলা হয়েছে এবং নির্ধারিত ফরমে আগামী ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
