ফেল বিষয়ে পাশ করিয়ে দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার ২

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩৩

এইচএসসি পরীক্ষায় ফেল বিষয়ে পাশ করিয়ে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো—মুরাদ হাসান (১৯) ও পার্থ সরকার। গত বুধবার রাতে রাজধানীর সূত্রাপুর থেকে তাদের গ্রেফতার করে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহ এবং ফেল করা বিষয়ে পাশ করিয়ে দেওয়ার নামে ঐ চক্রটি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর মুরাদ ও পার্থ অর্থ আত্মসাতের কথা স্বীকার করে তথ্য দিয়েছে।