পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করেছে দুর্নীতি-বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। বৃহস্পতিবার এনএবির এক মুখপাত্র একথা জানিয়েছেন। কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো তা জানাননি তিনি। তবে দুর্নীতির অভিযোগে আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে তার দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রকাশ করা গ্রেফতারি পরোয়ানার কপি থেকে। পিএমএল-এন-এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যোগ দিতে লাহোরে যাওয়ার সময় আব্বাসিকে গ্রেফতার করা হয়। দলটির নেতা আহসান ইকবাল পরে জিও নিউজকে আব্বাসি গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেন। —রয়টার্স